‘টক টু মেয়র’-এ এ বার অগ্নিমিত্রা, ১ অগস্ট শিলিগুড়ি আসছেন পুরমন্ত্রী
শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘ইতিমধ্যেই আমরা বিল্ডিং এবং অন্যান্য বিভাগ নিয়ে বেশ কিছু জিনিস জানতে পেরেছি। সে সব বিস্তারিতভাবে মন্ত্রীকে জানানো হবে। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা পুর দপ্তর নেবে। আমি শুধু এ টুকু বলতে পারি, বিগত দিনে যারা বিভিন্ন ক্ষেত্রে অন্যায় করেছে, তাঁরা কেউই রেহাই পাবেন না।’ অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘বারবার আমাদের আমলে দুর্নীতি হয়েছে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিছুই হয়নি। শুধু শুধু ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে।’