হেলমেটহীন যাত্রা, প্রাণ গেল চার মোটরবাইক আরোহীর
মৃত প্রতাপের পিসতুতো দাদা বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘একটি মোটরবাইকে চার জন ছিল। বৃষ্টি ভেজা রাস্তায় বেশ জোরেই মোটর বাইক চালাচ্ছিল। নতুনপাড়ায় একটি মোড়ে কাছে বাঁক নিতে গিয়ে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকানে গিয়ে সজোরে ধাক্কা মারে।’ মৃত যুবকদের বন্ধু শুভ বিশ্বাস বলেন, ‘একসঙ্গেই ফিরছিলাম। কী যে ঘটে গেল, বুঝতে পারছি না। হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার আগেই সব শেষ! চিকিৎসার সুযোগটুকু মিলল না।’