বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইউরোপিয়ান দেশগুলির!
বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই তীব্র সংঘাত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA এবং ইউরোপিয়ান ফুটবল সংস্থা UEFA-র মধ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের অংশীদারিত্বের কিছু অংশ বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছেন। এর তীব্র বিরোধিতা করেছে UEFA। ইনফান্তিনো এমন সিদ্ধান্ত নিলে বিশ্বকাপ-সহ সব ফিফা প্রতিযোগিতা বয়কট করবে উয়েফা, এমনটাই জানিয়েছে তারা। উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপ কোনও বিনিয়োগের পণ্য নয়, তা স্পষ্ট জানিয়েছে UEFA।