তিনটি মামলায় অভিষেককে আপাতত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের
তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ দায়ের হয়। ওই তিন মামলায় রক্ষাকবচ পেলেন বৃহস্পতিবার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে এ দিন মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, আপাতত শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের নামে যে FIR হয়েছে, সেই FIR-এর ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হলো। কড়া কোনও পদক্ষেপ করা যাবে না।