এবার ব্রাউজার থেকেই অডিও-ভিডিও কল, আনল Meta
নিরাপত্তা কতটা?
Meta জানিয়েছে, WhatsApp Web থেকে করা অডিয়ো ও ভিডিয়ো কল মোবাইল অ্যাপের মতোই End-to-End Encrypted থাকবে। এছাড়া কলের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই এবং পরিষেবাটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। ব্রাউজ়ার সংস্করণেও Screen Sharing, Reactions এবং Calls Tab-এর মতো সুবিধা থাকবে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
এই ফিচার বিশেষভাবে উপকারী হতে পারে—
• অফিসের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য
• বিশ্ববিদ্যালয়ের ল্যাব বা শেয়ার্ড কম্পিউটারের ব্যবহারকারীদের জন্য
• যেসব প্রতিষ্ঠানে ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার অনুমতি নেই
• ফ্রিল্যান্সার ও রিমোট কর্মীদের জন্য, যারা ব্রাউজ়ার থেকেই ক্লায়েন্টের সঙ্গে ভিডিয়ো কলে যুক্ত হতে চান