West Bengal News LIVE: আপাতত ২৮৫০০০০০০! ২৪ ঘণ্টা ধরে টাকা গোনা চলছে, সকালে এল আরও কেন্দ্রীয় বাহিনী

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোটি-কোটি টাকা উদ্ধার দেখেছিল বাংলা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সেই ঘটনা এখন অতীত। এবার বীরভূমের পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল টাকা। সঙ্গে তাল-তাল সোনা। সেই টাকা উদ্ধারের খবরের দিকে নজর থাকবে।
লোকসভায় চলছে বাদল অধিবেশন। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে গতকালই বিল পাশ হয়েছে। অন্যদিকে, রাজ্যসভাতে বন্দে মাতরম বিল পাশ হয়ে গিয়েছে। সরকারের বিরুদ্ধে দিল্লি কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিচ্ছে সরকারও। নজর থাকবে সেই দিকে।
এছাড়াও আজ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি বিভিন্ন জায়গায় তিনি নিজের বক্তব্য পেশ করবেন। ফলত, আজ দেশ ও বাংলার রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় নজর থাকবে সেই দিকেও…