Sougata Roy: শুধু ২০ জন নয়, অনেকেই! NCPI থেকে তৃণমূলে 'ঘর ওয়াপসি'? জল্পনা বাড়ালেন সৌগত | MP Sougata Roy Claims Several Rebel MPs Are in Contact with TMC, Return Speculation Intensifies - 24 Ghanta Bangla News
Home

Sougata Roy: শুধু ২০ জন নয়, অনেকেই! NCPI থেকে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’? জল্পনা বাড়ালেন সৌগত | MP Sougata Roy Claims Several Rebel MPs Are in Contact with TMC, Return Speculation Intensifies

Spread the love

নয়া দিল্লি: তৃণমূলত্যাগী তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে জল্পনা বাড়ছে। এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের মধ্যে নাম ছিল তাঁদেরও। কিন্তু, রাজনৈতিক মহলে জোর জল্পনা,তিন মুসলিম সাংসদের তৃণমূলে ফেরার পথ কি আবার প্রশস্ত হচ্ছে? সম্প্রতি, এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan), খলিলুর রহমান (Khalilur Rahaman) ও ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তারপর থেকেই তাঁদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার সেই জল্পনাকেই আরও উস্কে দিলেন বর্ষীয়ান সাংসদ তথা রাজনীতিবিদ সৌগত রায়।

কী জানিয়েছেন সৌগত রায়?

সৌগত রায় স্পষ্ট জানিয়েছেন, বেশ কয়েকজন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় তিন সংখ্যালঘু সাংসদও রয়েছেন। খুব শীঘ্রই সমীকরণ বদলাতে পারে বলে দাবি করেছেন সৌগত। সাংসদ বলেন, ” সকলের সঙ্গেই যোগাযোগ ছিল। এখনও রয়েছে। এই যে তৃণমূলের প্রতি ক্ষোভ ছিল,দল ছেড়েছিল ঠিক আছে। তারপর তৃণমূল থেকে এনসিপিআই হল, তারপর এনডিএ হল, এটা অনেকেরই ভাল লাগছে না। এর মধ্যে মুসলিম সাংসদরা রয়েছেন। এছাড়া অন্য সাংসদও আছেন। মোট সংখ্যা বলতে চাই না। ওরা কি পদক্ষেপ করবে, চূড়ান্ত করেননি। আমাদের সঙ্গে আলোচনা চলছে। তবে, আমরা আশাবাদী খুব শীঘ্রই কোনও সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।”

সৌগত রায়ের আরও দাবি, মমতা বন্দ্যোাপাধ্যায় পুরো বিষয়টা জানেন। তাঁরা দলে ফিরলে দলত্যাগ বিরোধী আইনে তাঁদের সদস্যপদ প্রত্যাহারের আবেদন তুলে নেওয়া হবে বলে জানালেন সৌগত। তাঁর এই মন্তব্যের পরই তিন সাংসদের কালীঘাট তৃণমূলে ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বাদল অধিবেশন উপলক্ষে দিল্লিতেই রয়েছেন তিন মুসলিম সাংসদ। কিন্তু, তারপরেও এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না তাঁরা। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির এনসিপিআইতে মিশে যাওয়ার ইঙ্গিত মিলতেই আবু তাহের, খলিলুর রহমানদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *