বউদিকে কুপিয়ে খুনের পরে গাছে মুণ্ড ঝুলিয়ে রাখার অভিযোগ, গ্রেপ্তার দেওর
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বউদিকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে তিনি তার বউদির মুণ্ডচ্ছেদ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, খুনের পরে বউদির কাটা মুণ্ড ঝুলিয়েও রাখেন তিনি বলে জানিয়েছেন বাসিন্দারা। নৃশংস এই হত্যার ঘটনা ঘটেছে বিহারের জেহানাবাদে। খাবার দিতে দেরি হওয়ার কারণে ওই ব্যক্তি তাঁর বউদিকে খুন করেন বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে জেহানাবাদ এলাকার পুলিশ।