Schools Shut: তৃণমূল আমলে শিক্ষক-সংকট, ৮টি স্কুলে তালা | Eight Schools Shut Due to Staff Shortage in Arambagh
তৃণমূল আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। তার প্রভাব পড়ছে বাংলার স্কুলগুলিতে। শিক্ষক সংকটে বন্ধ হয়ে গেল আরামবাগের একাধিক স্কুল। জানা গিয়েছে, আরামবাগ মহকুমার ৮টি জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে গিয়েছে। আগে পড়ুয়াদের দৌঁড় ঝাঁপে গমগম করত স্কুল। কিন্তু, এখন সেই স্কুলগুলি পোড়ো বাড়ি। ঘোরাফেরা করছে ছাগল। বাধ্য হয়ে এলাকার ছাত্রছাত্রীদের দূরের স্কুলে পড়তে যেতে হচ্ছে। ফলে বহু পরিবারকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।