বসল প্রশাসক, পুরকর্মীরাই ওয়ার্ড দেখভালের দায়িত্বে
এই সময়, কোচবিহার: কোচবিহার পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সদর মহকুমাশাসক। ওয়ার্ডের নিকাশি থেকে পানীয় জলের সমস্যা, বাসিন্দাদের শংসাপত্র দেওয়া-সহ যাবতীয় কাজের তদারকির জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একজন পুরকর্মীকে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি। দু’মাস ধরে পুরসভায় অচলাবস্থার সুযোগে যাঁরা কর জমা দেননি, ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করেননি, তাঁদের নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এসডিও।