থালাপতির সিনেমা চলাকালীন তরুণীদের টিজিং, টানা কটূক্তি
তাঁর অভিযোগ, ‘আমি ওয়াশরুমে যেতেই ওরা পিছু পিছু ঢুকে মোবাইলে ভিডিয়ো করতে থাকে। আমি চিৎকার করে বেরিয়ে আসি। তখনই আমার স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে গুলি করে মারার হুমকি দেয় ওরা।’ এরপরে চিৎকার শুনে লোকজন জড়ো হতেই তিন জন পালিয়ে গেলেও বাকি দু’জন ধরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘বিহার থেকে মালদার সিনেমা হলে এসে স্থানীয় তরুণীদের প্রতি এরকম অভব্য আচরণ করল, ওদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। যে ভাবে লেডিস ওয়াশরুমে ঢুকে ভিডিয়ো তুলল, সেটাও সাংঘাতিক!’ সিনেমা হলের এক কর্মী বলেন, ‘হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে, আমরা ভাবতেও পারিনি। কারণ, এরকমটা আগে কখনও ঘটেনি।’