জেলাশাসকের বাংলোর নাম পরিবর্তনের দাবি,পদক্ষেপ করার আবেদন মেদিনীপুরের বিধায়কের - 24 Ghanta Bangla News
Home

জেলাশাসকের বাংলোর নাম পরিবর্তনের দাবি,পদক্ষেপ করার আবেদন মেদিনীপুরের বিধায়কের

Spread the love

স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল মেদিনীপুর। এই শহরেই, ব্রিট্রিশ আমলে হত্যা করা হয়েছিল তিন জেলাশাসককে। এই শহরের সঙ্গে জড়িয়ে আছে ক্ষুদিরাম বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীর নাম। সেই শহরেই, জেলাশাসকের বাংলোর নাম থেকে গিয়েছে ইংরেজ শাসকের নামে। ওই বাংলোর নামকরণ হয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন্ট হেস্টিংস-এর নামে। এই বাংলোকে ‘হেরিটেজ ভবন’-এর স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। সেই ভবনের নাম একাধিকবার বদল করার দাবি উঠেছে। সামনেই স্বাধীনতা দিবস। তার আগেই এই ভবনের নাম পরিবর্তন চেয়ে সরব হয়েছেন মেদিনীপুরে বিধায়ক শঙ্কর গুছাইত। ওই ভবনের নাম ‘হেস্টিংস হাউস’ বদলে ‘শহিদ ক্ষুদিরাম বসু ভবন’ করার দাবি জানিয়েছেন তিনি। এই নাম পরিবর্তন চেয়ে, মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের আছে আবেদন জানিয়েছেন তিনি। এই আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *