হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন? | Agriculture Minister Dudh Kumar Mondal Warns Against Fertilizer Black Marketing in Birbhum - 24 Ghanta Bangla News
Home

হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন? | Agriculture Minister Dudh Kumar Mondal Warns Against Fertilizer Black Marketing in Birbhum

Spread the love

কীটনাশকের দামে কোনও কালোবাজারি ও বাড়তি দাম নেওয়া যাবে না। বিভিন্ন অভিযোগ পেয়ে জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বর্ষার মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বীরভূমের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী। লাভপুর থেকে সিউড়ি পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালিয়ে তিনি অতিরিক্ত দামে ইউরিয়া বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পান। ক্ষুব্ধ মন্ত্রী কৃষি দফতরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকান মালিকদের শোকজ করা হয়েছে। এবং নথিপত্র নিয়ে দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *