সংসদে ধর্মেন্দ্র প্রধানকে রাজকীয় অভ্যর্থনা
NEET-UG প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করার ঠিক দু’দিনের মাথায় সংসদ এলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে ইস্তফা দিলেও শাসক জোট NDA-র অভ্যন্তরে তাঁর জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, সোমবার সংসদের ছবিটাই তা স্পষ্ট করে দিল। সংসদ চত্বরে ঢোকার মুখেই বিজেপি ও NDA সাংসদদের তরফ থেকে তাঁকে ঘিরে ওঠে ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান। রীতিমতো রাজকীয় ভাবে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে।