ফের ৯.৭৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়লেন লাইলস
তাঁর কথায়, ‘এটা একটা অফ–ইয়ার বলে আমি স্লো দৌড়ব, এর কোনও মানে নেই।’ আসলে এ বছরে অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ নেই। তাই অফ–ইয়ার বলেছেন লাইলস। লাইলসের কথায়, ‘আমি এ রকমই। আমি এ রকমই দাপুটে, এ রকমই ধারাবাহিক।’ আমেরিকান অ্যাথলিটদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেয়েদের ১০০ মিটারে সোনা জিতলেন শা’কারি রিচার্ডসন। তিনি দৌড়ন ১০.৭৭ সেকেন্ডে।