নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি, জলমগ্ন বসিরহাটের একাধিক এলাকা - 24 Ghanta Bangla News
Home

নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি, জলমগ্ন বসিরহাটের একাধিক এলাকা

Spread the love

এই সময়, বসিরহাট: নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত ভর প্রবল বৃষ্টিতে জল থৈথৈ বসিরহাট পুর এলাকা ও বসিরহাট মহকুমার বেশ কিছু এলাকা। ইতিমধ্যেই জল জমেছে মহকুমার নিচু এলাকাগুলিতে। বসিরহাট পুর এলাকার সমস্ত রাস্তাতেই জল দাঁড়িয়ে গিয়েছে। বেশ কিছু ওয়ার্ডে বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির জেরে বসিরহাট পুরসভার সমস্ত ওয়ার্ডে জল দাঁড়িয়ে যায়। সবচেয়ে খারাপ অবস্থা, ৮, ৯, ১০, ১৮, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের। কোথাও কোথাও নিকাশি নালা, পুকুর ও রাস্তা জলে ডুবে গিয়েছে। রাস্তার উপরে কোমর সমান জল। স্থানীয় বাসিন্দা রমা ঘোষ বলেন, ‘বসিরহাট পুরসভা বেশ কিছুদিন হল প্রশাসকের তত্ত্বাবধানে চলছে। বর্ষার আগে থেকেই নালা সংস্কার হয়নি। মাত্র এক রাতের বৃষ্টিতেই ভাসল শহর।’ পুর কর্তৃপক্ষের দাবি, অতি বৃষ্টির কারণে জল জমেছে। বৃষ্টি থেমে গেলে জল সরে যাবে। জল সরানোর জন্য নিকাশি নালাগুলি থেকে প্লাস্টিক–সহ আবর্জনা সরানোর উদ্যোগ নেওয়া হয়ছে পুরসভার তরফ থেকে।

অন্যদিকে, অতিবৃষ্টির জেরে হাসনাবাদ, হাড়োয়া, বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে। মেছো ভেড়ি, রাস্তা, বাড়ির উঠোন জলে সব এক হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে মাছ চাষের। ভেড়ি ও পুকুর জলে ডুবে গিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় মৎস্যচাষিরা ক্ষতির মুখে পড়েছেন। হাসনাবাদের বাসিন্দা রফিকুল গাজি বলেন, ‘একটানা বৃষ্টিতে বাড়ির সামনে জল দাঁড়িয়ে গিয়েছে। ভেড়ি ডুবে মাছ বেরিয়ে গিয়েছে। খালগুলি সংস্কার করে জল সরানো হোক।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *