ধসের মধ্যেও এই সব স্টকের দাপট দেখল শেয়ার বাজার, টানা পাঁচ ট্রেডিং সেশনেই বৃদ্ধি - 24 Ghanta Bangla News
Home

ধসের মধ্যেও এই সব স্টকের দাপট দেখল শেয়ার বাজার, টানা পাঁচ ট্রেডিং সেশনেই বৃদ্ধি

Spread the love

চলতি সপ্তাহে (২০-২৪ জুলাই) দেশের শেয়ার বাজার ধসে গিয়েছে। সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনেই পয়েন্ট কমেছে দুই স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স। এই পাঁচ সেশনে সেনসেক্স কমেছে ২,০৯২ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ। এর জেরে ৭৬,০৫৯ পয়েন্টে নেমে এসেছে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স। কিন্তু স্টক মার্কেটের ডাউন টাইমের মধ্যেই ১১টি স্মল ক্যাপ স্টকের বৃদ্ধি হয়েছে। ACE Equity-র তথ্য অনুযায়ী, পাঁচ ট্রেডিং সেশনেই পয়েন্ট বেড়েছে এই সব সংস্থার শেয়ারের।

Huhtamaki India: হুটামাকি ইন্ডিয়ার শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৩৪ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে প্যাকেজিং এবং লেবেলিংয়ের উপাদান প্রস্তুতকারক এই সংস্থার শেয়ার দর হয়েছে ৩১৯ টাকা।  

Sri Lotus Developers And Realty: শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটির শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ২৯ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে মুম্বই-বেডস এই রিয়েল এস্টেট সংস্থার শেয়ার দর হয়েছে ১৮০ টাকা।

Nilkamal: নীলকমলের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ১৪ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে ফার্নিচার কোম্পানির শেয়ার দর হয়েছে ১৮০ টাকা।

Bhageria Industries: বাঘেরিয়া ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ১৩ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে কেমিক্যালস, সোলার পাওয়ার নিয়ে কাজ করা এই সংস্থার শেয়ার দর হয়েছে ২৩১ টাকা।

Vishnu Prakash R Punglia: বিষ্ণু প্রকাশ আর পুঙ্গলিয়ার শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ১০ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে সরকারের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টে কাজ করা এই সংস্থার শেয়ার দর হয়েছে ২৮ টাকা।

Ritco Logistics: রিটকো লজিস্টিক্সের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৯ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে লজিস্টিক সার্ভিস প্রদানকারী এই সংস্থার শেয়ার দর হয়েছে ২৯৭ টাকা।

JK Paper: জেকে পেপারের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৯ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে পেপার ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত এই সংস্থার শেয়ার দর হয়েছে ৪০১ টাকা।

Steel Strips Wheels: স্টিল স্ট্রিপস হুইলসের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৮ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে এই সংস্থার শেয়ার দর হয়েছে ২৮৮ টাকা।

Supreme Petrochem: সুপ্রিম পেট্রোকেমের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৭ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে পেট্রোকেমিক্যালস শিল্পের সঙ্গে জড়িত এই সংস্থার শেয়ার দর হয়েছে ৭৪১ টাকা।

Bodal Chemicals: বোদাল কেমিক্যালসের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৬ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে রাসায়নিক প্রস্তুতকারক এই সংস্থার শেয়ার দর হয়েছে ৬৮ টাকা।

Indo Count Industries: ইন্দো কাউন্ট ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৪ শতাংশ। শেষ ক্লোজ়িংয়ের পরে বেড কভার-সহ বেডিং সংক্রান্ত বিভিন্ন পণ্য প্রস্তুতকারক এই সংস্থার শেয়ার দর হয়েছে ৪০৪ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *