দেশের প্রথম E85 স্কুটার, রয়েছে অত্যাধুনিক ফিচারও, Honda ADV 160-র মোড়ক উন্মোচন ভারতে
স্কুটারটিতে রয়েছে ১৫৭ সিসির Single Cylinder Liquid Cooled ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৬.৩ Bhp পাওয়ার এবং ১৪.৯ Nm টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির ইঞ্জিন E85 Ready। অর্থাৎ, ৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতে চলতে পারবে এই স্কুটার। এ ছাড়াও, এই স্কুটারে আছে একটি TFT ডিসপ্লে। Honda RoadSync অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে স্কুটারটি। থাকছে Honda Selectable Traction Control (Traction Control), Single Channel ABS, Wireless Charging এবং ২৭ লিটার আন্ডার সিট স্টোরেজ।