আজ মরসুমের প্রথম ডার্বি, কেমন একাদশ সাজাল মোহন-ইস্ট ? - 24 Ghanta Bangla News
Home

আজ মরসুমের প্রথম ডার্বি, কেমন একাদশ সাজাল মোহন-ইস্ট ?

Spread the love

আধ ঘন্টা ও বাকি নেই। তারপরেই শুরু হয়ে যাবে এবারের ডুরান্ড কাপ। (Mohun Bagan)সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট…

আধ ঘন্টা ও বাকি নেই। তারপরেই শুরু হয়ে যাবে এবারের ডুরান্ড কাপ। (Mohun Bagan)সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গত কয়েক সিজন ধরে দুরন্ত ফুটবল খেলেও এই খেতাব জয় করতে পারেনি দুই প্রধানের কেউ।

সেই সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। একদিকে মোহনবাগানের দায়িত্বে রয়েছেন প্যানাগিওটিস ডিলমপেরিস অন্যদিকে, ইস্টবেঙ্গলের দায়িত্বে এবার আন্তোনিও লোপেজ হাবাস। দুই নতুন কোচের মস্তিষ্কের লড়াইয়ের শেষ পর্যন্ত কাদের আসে জয় সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

আরও দেখুনঃ কলকাতায় NEET আন্দোলনে উত্তেজনা! গ্রেফতার কুণাল ঘোষ

এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রধানের একাদশ। স্বাভাবিকভাবেই আজ ও মোহনবাগানের তিন কাঠির দায়িত্বে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগে থাকছেন যথাক্রমে রাহুল ভেকে, মেহেতাব সিং, অভিষেক সিং টেকচাম এবং অধিনায়ক শুভাশিস বসু।

মাঝমাঠে থাকছেন আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা। আপফ্রন্টে থাকছেন লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি এবং মনবীর সিং। আলবার্তো রদ্রিগেজ থেকে শুরু করে দেজান ড্রাজিচ, সায়ন, সুহেল, অভিষেক সূর্যবংশীরা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজনে তাদের নামানোর কথা ভাবতে পারেন কোচ।

আরও দেখুনঃ BREAKING: আরশোলাদের আন্দোলনে নতমস্তক! ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

অপরদিকে, আজ ও লাল-হলুদের গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগে থাকছেন লালচুংনুঙ্গা, জয় গুপ্তা, চাকু মান্ডি এবং অধিনায়ক আনোয়ার আলি। মাঝমাঠে থাকছেন রোহিত কুমার, জিকসন সিং। উইংয়ে থাকছেন বিপিন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন ডেভিড লালহানসাঙ্গা থেকে শুরু করে রোহিত দানুর মতো ফুটবলাররা। লাচেনপা থেকে শুরু করে রশিদ এবং রেমিরেজরা আপাতত রিজার্ভে থেকেই শুরু করতে চলেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *