শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, সিদ্ধান্তের সময় চাইল কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, সিদ্ধান্তের সময় চাইল কেন্দ্র

Spread the love

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে পিছু হটছে না ‘কক রোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি নেতৃত্বের দ্বিতীয় দফার…

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে পিছু হটছে না ‘কক রোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি নেতৃত্বের দ্বিতীয় দফার বৈঠকেও এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। যন্তর মন্তরে চলা পড়ুয়া আন্দোলনের নেতৃত্বদানকারী এই সংগঠনের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র।

কনস্টিটিউশন ক্লাবে প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সিজেপির দুটি প্রধান দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে নীতিগত সম্মতি জানিয়েছে সরকার। বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান:
NEET পরীক্ষায় মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি।
আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে সমস্ত এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার করার দাবি।
তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি নিয়ে শনিবার বিকেলের মধ্যে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশা প্রকাশ করেছেন সিজেপি নেতারা। এই বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী শনিবার তৃতীয় দফায় ফের বৈঠকে বসার কথা রয়েছে সিজেপি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের।

সরকারের পরবর্তী পদক্ষেপ

আন্দোলন প্রশমিত করতে এবং তরুণ প্রজন্মের ক্ষোভ সামাল দিতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপে জোর দিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পর, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির সংস্থান রেখে একটি নতুন বিলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন শনিবারের বৈঠকে কেন্দ্র কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং সিজেপি তাদের আন্দোলন কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *