রাত পোহালেই ডুরান্ড ডার্বি, কোথায় ও কখন দেখবেন মহারণ?
১৩৫তম ডুরান্ড কাপের কলকাতা ডার্বি এবং অন্যান্য ম্যাচ মোবাইল ও টিভিতে সরাসরি কোথায় দেখা যাবে?
ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ‘সোনি স্পোর্টস নেটওয়ার্ক’-এর (Sony Sports 5) চ্যানেলে। এছাড়া স্মার্টফোন ও ল্যাপটপে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে ‘SonyLIV’ অ্যাপ এবং ওয়েবসাইটে।
টুর্নামেন্টের শুরুতেই কেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডার্বি ম্যাচ রাখা হলো?
মরসুমের প্রথম টুর্নামেন্টেই ডুরান্ড কাপের জনপ্রিয়তা ও উত্তেজনা শীর্ষে নিয়ে যেতে আয়োজকরা ডার্বি দিয়ে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও মরসুমের শুরুতে দুই দলেরই দল গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে, তবুও ভক্তদের আগ্রহ ও গ্যালারি হাউজফুল করতেই উদ্বোধনী দিনে এই মহারণ রাখা হয়েছে।
ডুরান্ড কাপ ২০২৬-এ কোন কোন ক্যাটাগরির দল অংশগ্রহণ করছে?
অনেকে ভাবেন এতে কেবল সেনার দল খেলে, যা ভুল। এবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL), আইলিগ (পূর্বতন IFL), আইলিগ টু, ভারতীয় সশস্ত্র বাহিনীর (Armed Forces) দলের পাশাপাশি আন্তর্জাতিক অতিথি দল হিসেবে শ্রীলঙ্কার ‘ডিফেন্ডার্স এফসি’ অংশ নিচ্ছে।
১৩৫তম ডুরান্ড কাপ কোন কোন ভেন্যুতে আয়োজিত হতে চলেছে?
চলতি বছরের ডুরান্ড কাপ ভারতের মোট ৬টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে। কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ছাড়া গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লাম্পাক, রাঁচির বীরসা মুন্ডা এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
ডুরান্ড কাপ ডার্বি কোথায় ও কখন আয়োজিত হবে?
২৫ জুলাই, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টা থেকে শুরু হবে ম্যাচ।