যুগরেন ক্লপকে কোচ করল জার্মানি
পরপর তিন বিশ্বকাপে ব্যর্থতার পর শেষ পর্যন্ত দেশের অন্যতম সেরা ফুটবল কোচকে দায়িত্ব দিল জার্মানি। ৫৯ বছর বয়সি যুরগেন ক্লপকে ২০৩০ সাল পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ করল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (DFB)। বিশ্বকাপে ব্যর্থতার পর জুলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করেন। এর পরই ক্লপকে বেছে নেয় DFB। অর্থাৎ, তাঁর হাতে ৪ বছর সময় রয়েছে দলকে ঘুরে দাঁড় করানোর জন্য।