কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে অনশন কর্মসূচি শেষ করলেন সোনম ওয়াংচুক
অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-র উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো-ও। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরুর পরেই অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। অনশন প্রত্যাহার করার জন্য বেশ কিছু শর্তের কথাও বলেন তিনি। বৃহস্পতিবারই তাঁকে অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করেছিলেন অভিনেতা সলমন খান। একই অনুরোধ করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফেও।