৬৪৯ দিন পরে কামব্যাকেই ইতিহাস ভারতীয় পেসারের - 24 Ghanta Bangla News
Home

৬৪৯ দিন পরে কামব্যাকেই ইতিহাস ভারতীয় পেসারের

Spread the love

৬৪৯ দিন পরে কামব্যাক। ভারতীয় দলের হয়ে শেষবার তিনি খেলেছিলেন ২০২৪ সালের ১২ অক্টোবর। বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিরলেন ভারতের প্রথম একাদশে। আর প্রত্যাবর্তনেই ইতিহাস গড়লেন মায়াঙ্ক যাদব। হারারেতে ইনিংসের প্রথম বলেই তুলে নিলেন উইকেট। টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় নাম জুড়ল মায়াঙ্কের। এর আগে এই নজির গড়েছিলেন অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *