রক্ত-মাংসের গল্প মহাকাব্যিক প্রেক্ষাপটে
গ্রিক ঐক্যের মূল স্থপতি ওডিসিয়াস। যার ছোড়া তির ফালা-ফালা করে দিতে পারে বিপক্ষকে। তবে রক্তপাত ও ধ্বংসলীলা দেখতে-দেখতে হাঁফিয়ে ওঠে সে। বাকিদের সামনে মাথাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিলেও নিজের সতীর্থদের জন্য সে মন থেকে চিন্তিত হয়। বাড়ি ফেরার পথ খুঁজতে ও জীবনের নানা ঘটনার আত্মঅন্বেষণের জন্য এথেনার সঙ্গে কথোপকথনে বারবার উঠে আসে বীর যোদ্ধার মধ্যে যত্ন করে লুকিয়ে রাখা প্রেমিক, স্বামী, পিতা ও বন্ধুর রূপ। যে নির্ভুল নয়, বরং রক্ত-মাংসের মানুষ। ভাগ্যের লিখন বদলাতে সে সব রকম লড়াইয়ের জন্যও প্রস্তুত। আবার যুদ্ধ শেষে নতুন শুরুই যে কালের ভবিতব্য, এই বার্তায় বিশ্বাস করে সে।