অভাবে হারমোনিয়ামও কিনতে পারেননি হেমন্ত মুখোপাধ্যায়
প্রথম জীবনের সেই সব মনের দুঃখ পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায় শুনিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ ও স্নেহ-ধন্য দু’একজনকেই। সেই সময়ে তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু শ্যাম অর্থাৎ শ্যামসুন্দর প্রতিনিয়ত তাঁকে মানসিক জোর জুগিয়ে গিয়েছেন। তাঁদের বাড়িতেও নিয়মিত যেতেন হেমন্ত। কারণ, শ্যামদের বাড়িতে সঙ্গীতের সব সরঞ্জাম সাজানো ছিল। হারমোনিয়াম, তবলা, খঞ্জনি, সেতার থেকে শিল্পীদের গাওয়া গ্রামোফোন রেকর্ড। ইচ্ছেমতো তা বাজিয়ে শোনাও যেত। বাড়ি ফেরার সময়ে সেই গান গুনগুন করে রেওয়াজও করতেন। এ যেন এক অদ্ভুত প্রতিভা ছিল তাঁর।