Tunnel disaster in Sikkim: বাড়তি উপার্জনের আশাতেই সব শেষ! মাল মহকুমাতেই এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু | Six people from Mal subdivision have died so far in the tunnel disaster in Sikkim - 24 Ghanta Bangla News
Home

Tunnel disaster in Sikkim: বাড়তি উপার্জনের আশাতেই সব শেষ! মাল মহকুমাতেই এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু | Six people from Mal subdivision have died so far in the tunnel disaster in Sikkim

Spread the love

শোকের ছায়া গোটা এলাকায় Image Credit: Tv9 Bangla

নাগরাকাটা: সিকিমে টানেল নির্মাণের কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা গ্রামের যুবক অর্জুন সাউতালের। গতকাল তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও গোটা এলাকাজুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বাড়তি উপার্জনের আশায় সিকিমে শ্রমিকের কাজে গিয়েছিলেন অর্জুন সাউতাল। সেখানেই কাজ করার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই স্তব্ধ মনমোহনধুরা গ্রাম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা গ্রাম। 

অর্জুন সাউতাল ছিলেন পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। পরিবারে বাবা-মা, চার ভাই এবং বৌদিদের নিয়ে বড় সংসার। সংসারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাল মহকুমা থেকে এখনও পর্যন্ত সিকিমের এই টানেল দুর্ঘটনায় মোট ছয় জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে মেটেলি ও নাগরাকাটা ব্লক মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একের পর এক মৃত্যুর খবর পৌঁছানোর পর গোটা মহকুমাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, নাগরাকাটা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই বহু যুবক জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। কিন্তু জীবিকার সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, এলাকায় স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে বহু মানুষকে আর জীবনের ঝুঁকি নিয়ে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *