Satabdi Roy on Kalyan Banerjee: ‘কল্যাণদা মহিলাদের গালাগালি করেন, সাহসটা দিন দিন এত বেড়ে গিয়েছে…’, বিস্ফোরক শতাব্দী | NCPI MP Satabdi Roy Claims TMC MP Kalyan Banerjee Uses Abusive Language Towards Women MP
কল্যাণকে নিয়ে বিস্ফোরক শতাব্দী।Image Credit: PTI
নয়া দিল্লি: সংসদের লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee Suspended)। গোটা বাদল অধিবেশনেই অংশ নিতে পারবেন না তিনি। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদকে সাসপেন্ড করা হয়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে মুখ খুললেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে শতাব্দী রায় বলেন, “কল্যাণদা এটা সবসময় করেন। সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। মহিলাদের গালাগালি দেন। গালাগালি মানে গালাগালিই। একদম নিচু স্তরের লোকেরা যে গালাগালি করে থাকেন, সেই গালাগালি করেন। সেটা ভাবা যায় না যে কোনও ভদ্রলোকের মুখ থেকে বেরয়।”
মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি বলেই জানান শতাব্দী। প্রাক্তন সতীর্থকে নিয়ে শতাব্দী রায় বলেন, “এই নিয়ে আগে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল দিদিকে। তিনি বারবার ছেড়ে দাও, আর হবে না বলতেন। ওঁর সাহস বেড়ে গিয়েছে দিনে দিনে। উনি ভাবছেন, সবাই ওঁর চাকর-বাকর। অন্য কোনও দলের মহিলারাও ওঁকে সমর্থন করেন না। আমরা স্পিকারের কাছে অভিযোগ করেছি। স্পিকারকে ধন্যবাদ। এটাই ওঁর যোগ্যতা, এটাই পাওয়ার কথা।”