ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম? | West Bengal to Audit Resorts Built in Mangrove Areas, TMC Era Clearances Under Scanner - 24 Ghanta Bangla News
Home

ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম? | West Bengal to Audit Resorts Built in Mangrove Areas, TMC Era Clearances Under Scanner

Spread the love

অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল। কিন্তু, তৃণমূলের আমলে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালাবদল হতেই একের পর এক তথ্য সামনে আসছে। এবার ম্যানগ্রোভ অরণ্য নষ্ট করে কোথায় কোথায় রিসর্ট তৈরি হয়েছে এবং কার কার মালিকানায় তৈরি হয়েছে, বিগত তৃণমূলের নেতা-মন্ত্রীদের প্রভাব কতটা ছিল, সেই বিষয়ে জানতে অডিটের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে ফাইল খুলে রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ দিলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ।

শনিবার এবং রবিবার দক্ষিণ ২৪ পরগনার ম্যানগ্রোভ অধ্যুষিত একাধিক এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী। সুন্দরবনের একাধিক ম্যানগ্রোভ অরণ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে এই পরিদর্শনকালে নিজের চোখেই দেখতে পান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *