জলে গেল রোহিত-বিরাটের লড়াই, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়েও হার ভারতের - 24 Ghanta Bangla News
Home

জলে গেল রোহিত-বিরাটের লড়াই, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়েও হার ভারতের

Spread the love

টি-টোয়েন্টি সিরিজ়ে হোয়াইটওয়াশ হতে হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে। ODI সিরিজ়ে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। শেষ ODI ম্যাচে দুরন্ত সেঞ্চুরিতে মঞ্চ গড়ে দিয়েছিলেন রোহিত শর্মা। লড়াকু ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি ও শুবমান গিল। তবে তাতেও লাভ হলো না। ভারতীয় বোলারদের ব্যর্থতার পরে ইংল্যান্ডের পেস বোলিংয়ের সামনে টিকতেই পারলেন না ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৩৮৭ রানের পাহাড়প্রমাণ রান তোলে ইংল্যান্ড। জবাবে সাত উইকেটে ৩৬০ রানে থামল ভারতের ইনিংস। ২৭ রানে হেরে ১-২ ফলে ODI সিরিজ় হাতছাড়া করল ভারত।

ডাকেটের সেঞ্চুরি, বেথেল-রুটের দাপট

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। লর্ডসে আয়োজিত ম্যাচের শুরু থেকেই ভারতীয় বোলারদের শাসন শুরু করেন দুই ওপেনার জ্যাকব বেথেল ও বেন ডাকেট। এই জুটি ভাঙতেই হিমসিম খায় ভারত। ৩০.১ ওভারের মাথায় আউট হন বেথেল। ৯৩ বলে ৯১ করে ফেরেন। তখন ১৯২ রানে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড।

এর পরে ভারতের চিন্তা আরও বাড়ান জো রুট। তিনে নেমে ডাকেটের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে তোলেন তিনি। লর্ডসে নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেললেন ডাকেট। ১৩৫ বলে ১৪১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন এই ওপেনার। তখন ২৯৩ রানে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। রুট অপরাজিত থাকেন ৪৮ বলে ৭৪ রানে। শেষে ১৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাটলার। ৩ উইকেটে ৩৮৭ রানে তোলে ইংল্যান্ড।

ভারতের হয়ে রোহিত-বিরাট-শুবমানের দাপট

ভার‍তের হয়ে শুরুটা ভালো করেন রোহিত ও শুবমান। ১৪৭ রানের জুটি গড়েন তাঁরা। ৮৪ বলে ৭৭ করে আউট হন শুবমান। তবে লড়াই চালিয়ে যান রোহিত ও বিরাট। ১১০ বলে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত। অবসর নিয়ে সমালোচনার জবাব দেন। ৬০ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস আসে বিরাটের ব্যাট থেকে। তবে মিডল অর্ডারের বাকি ব্যাটারদের থেকে সহায়তা পাননি।

শূন্য রানে আউট হন শ্রেয়স। ব্যর্থ হন ঈশান কিষান (১৪), কেএল রাহুল (১২)। অক্ষর আউট হন ২ রানে। শেষে গুরনূর ব্রার ও অর্শদীপ সিং চেষ্টা করলেও লাভ হয়নি। ৭ উইকেটে ৩৬০ রানে থামে ভারত। চার উইকেট নেন স্যাম কারেন। ২-১ ফলে ODI সিরিজ় জিতল ইংল্যান্ড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *