কেলেঘাইয়ে মাটি চুরির অভিযোগ, ক্ষুব্ধ মন্ত্রী
ফলে বর্ষার সময়ে মাটির ঢিবি ও অবৈধ ভাবে গজিয়ে ওঠা ইটভাটার কারণে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে ভগবানপুর, পটাশপুর, সবং, চণ্ডীপুর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অভিযোগ শোনার পরে মন্ত্রী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যে সেচমন্ত্রীকে নিয়ে ফের এলাকায় আসবেন। তিনি বলেন, ‘মাটি পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি এবং চরের মাটি লুটের বিষয়ে লিখিতভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হবে।’