রদ্রিদের লাইন ব্রেকিং পাস এখন ইয়ামালদের বড় ভরসা - 24 Ghanta Bangla News
Home

রদ্রিদের লাইন ব্রেকিং পাস এখন ইয়ামালদের বড় ভরসা

Spread the love

এখনও পর্যন্ত বিশ্বকাপে স্পেনের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ফ্রান্স। সেই ম্যাচে এমবাপে, ওলিজ়ে, দেম্বেলেদের কার্যত সুইচ অফ করে দিয়েছিল স্প্যানিশ মাঝমাঠ। ছেলেবেলা থেকে শেখা রন্দোই যেন ক্রমাগত চালাচ্ছিলেন রদ্রি, ফাবিয়ান রুইস ও দানি ওলমো। বল ধরবেন কী, সারাক্ষণ তাড়াই করে গেলেন ওলিজ়ে–রাবিওরা। রদ্রির কাজ শুরু করেন নিজেদের ডিফেন্সের সামনে। রুইস অনেক বেশি ভার্টিকাল। বল নিয়ে উঠে যান সামনের দিকে। ওলমো ঘোরাফেরা করেন প্রতিপক্ষ বক্সের আশপাশে। সেই সঙ্গে কখনও লামিনে ইয়ামাল, কখনও স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালের সুবিধা করে দিতে নিজের গায়ে থাকা ডিফেন্ডারদের নিয়ে অফ দ্য বল মুভমেন্টে সরে যাচ্ছেন অন্য দিকে। এই তিন মিডফিল্ডারই প্রতিপক্ষ ডিফেন্সকে ধোঁকা দিয়ে লাইন ব্রেকিং পাস দেওয়ায় যথেষ্ট দক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *