কার হেফাজতে থাকবে? পানিহাটির মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাপড়েন অব্যাহত
যাঁর বক্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত সেই শেখররঞ্জন দেবনাথ এই সময়’কে ফোনে বলেন, ‘এ ব্যাপারে এখন আর আমি কোনও মাথা ঘামাচ্ছি না। প্রশাসন কী ভাবছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। যদি কিছু জানতে পারি, তখন বলতে পারব।’
মেলা কমিটির সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। বিধায়িকার স্বামী ট্রাস্টির কথা বলতে চেয়েছিলেন বলে আমি শুনেছি। আমরাও চাই, দানের টাকা নির্দিষ্ট কমিটির মাধ্যমে সঠিক পদ্ধতি মেনে মন্দিরের উন্নয়ন খাতেই খরচ হোক।’