কাজলকে আড়াল করার চেষ্টা, দলকে আক্রমণ পদ্ম-নেতার - 24 Ghanta Bangla News
Home

কাজলকে আড়াল করার চেষ্টা, দলকে আক্রমণ পদ্ম-নেতার

Spread the love

বিনয় বলেন, ‘কাজল বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরে পুলিশ অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত ভাবে ব্যবস্থা নিচ্ছে। অথচ কাজলের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না। মনে হচ্ছে পুলিশ-প্রশাসনের পাশাপাশি দলেরও কেউ কেউ টাকা নিয়ে তাঁকে আড়াল করার চেষ্টা করছেন।’ এ প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি (বোলপুর) শ্যামাপদ মণ্ডল বলেন, ‘কাজল বহু কু-কর্মের সঙ্গে জড়িত, এটা সত্যি। তবে ওঁকে আড়াল করার প্রশ্নই ওঠে না। পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দাবি জানাব।’ অভিযোগ প্রসঙ্গে কাজলকে ফোন করে এবং মেসেজ পাঠিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের প্রাক্তন জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, ‘ওই পোস্ট সম্পর্কে কিছু জানা নেই। তাই মন্তব্য করব না।’ পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *