রাস্তা যেন কাদার নদী, পারাপার হাতে জীবন নিয়ে
কিন্তু গত তিন-চার দিনের মধ্যেই রাস্তার হাল ফের একই অবস্থায় ফিরে গিয়েছে। এই রাস্তা দিয়ে প্রচুর ভারী যান চলাচল করে। বিশেষ করে পাথর ও বালির লরি এত বেশি যাতায়াত করে যে, এই রাস্তা সঠিক ভাবে তৈরি করা না-গেলে বড় বিপদ ঘটতে পারে। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-আরামবাগ রাস্তায় রামকৃষ্ণ সেতুর সারানোর কাজ শুরু হওয়ার জন্যই এই রাস্তায় গাড়ির চাপ অনেকটাই বেড়ে গিয়েছে, আর সে কারণেই রাস্তার এই দশা হয়েছে। উচালনের বাসিন্দা অশোক ভট্টাচার্য বলেন, ‘এই সাত কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়াই এখন বর্ধমান-আরামবাগ রাস্তার মধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’