বিকট জোরে বিস্ফোরণ! ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে - 24 Ghanta Bangla News
Home

বিকট জোরে বিস্ফোরণ! ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে

Spread the love

কলকাতা: রাজারের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গভীর রাতে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।…

কলকাতা: রাজারের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গভীর রাতে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ। তবে ঘটনায় কেউ জখম হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি বেশ জনবহুল। শুক্রবার রাতে আচমকাই একটি বাড়িতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, শব্দ এতটাই তীব্র ছিল যে তাঁরা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের কারণ নিয়ে প্রাথমিক তদন্তে নেমে পুলিশের অনুমান, বাড়িতে মজুত রাখা সুতলি বোমা ফেটেই এই বিপত্তি ঘটে থাকতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *