ডিমের দাম রেকর্ড উচ্চতায়, কেন বাড়ছে? কবে মিলতে পারে স্বস্তি
পোলট্রি শিল্পের দাবি, পোলট্রি ফিডের খরচ দ্রুত বেড়ে যাওয়া এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাতের পরে আমদানি করা ফিডের উপাদান, ভুট্টা এবং সয়াবিন মিলের দাম বেড়েছে। তবে শিল্পমহলের আশা, উত্তর ভারতে শ্রাবণ মাসে চাহিদা কমে গেলে জুলাইয়ের শেষ দিক থেকে দামে কিছুটা স্বস্তি মিলতে পারে।