১৬ জুলাই পৃথক পৃথক স্মরণ আওয়ামি ও বিপক্ষ শিবিরে
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
শেখ হাসিনার জমানায় তথাকথিত বৈষম্য-বিরোধী আন্দোলনে নেমে ১৬ জুলাই মারা গিয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর মৃত্যুতে জ্বলে উঠেছিল পড়ুয়াদের আন্দোলন। সেই দিনটি স্মরণ করে এ বারও তৎপর ছিল বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপি। একই ভাবে, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির নেতাদের বেফাঁস বক্তব্যের জেরে গণরোষ থেকে তাঁদের রক্ষা করতে গিয়ে তিন জন আওয়ামি লিগ কর্মীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে সেনা সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় শতাধিক মানুষকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, টানা তিন দিন সান্ধ্য আইন জারি করে গোপালগঞ্জের মানুষের উপর সেনা ও পুলিশ বেপরোয়া নির্যাতন চালিয়েছিল। এ বারে তাই এই দিনটি ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করার ঘোষণা করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ।