রাইস মিলে বিধ্বংসী আগুন, গলসিতে ভস্মীভূত ১০ কোটির সামগ্রী
ভয়াবহ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা তাপস কর্মকার, সঞ্জয় মেটে ও ঝুলন দত্তরা জানান, আচমকা আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদেরও প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। ঘটনার ভয়াবহতা বর্ণনা করে তাপস বলেন, ‘মিলের ভিতরে প্রচুর ধান ও চাল মজুত ছিল। সবকিছু পুড়ে গিয়েছে। বহু টাকার ক্ষতি হয়েছে।’ স্থানীয় বাসিন্দা রাজকুমার কেস বলেন, ‘হঠাৎ দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরে ফোন করলে জানতে পারি মিলে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি চাল ও ধানের গুদাম দাউদাউ করে জ্বলছে।’