মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, আরও ২ পড়ুয়ার মৃত্যুতে এলাকায় তুমুল উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, আরও ২ পড়ুয়ার মৃত্যুতে এলাকায় তুমুল উত্তেজনা

Spread the love

গাড়িতে চালক ও সাত জন পড়ুয়া ছিল। বহরমপুর পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ফারহানা বেগম (৭) ও জেসিকা শবনমের (৮) মৃত্যু হয়। সেই সময়ে রেল লাইন পেরোচ্ছিলেন জামশেদ শেখ (৫০) নামে এক ব্যক্তি। রেলের ধাক্কায় প্রাণ হারান তিনিও। স্কুল ভ্যানের বাকি পাঁচ পড়ুয়াকে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে ইশানুর রহমান (৫), তামান্না পারভিন (৭), আনিশা খাতুন ও চালক সাহেব শেখকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে ইশানুর ও তামান্নার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *