পদপিষ্টের ঘটনা ঘটেনি, পুরীর রথযাত্রায় দু’জনের মৃত্যুর পরে দাবি ওডিশা সরকারের
ওডিশার মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে,রথযাত্রার সময় হঠাৎ ভিড়ের চাপে এবং অস্বস্তিকর আবহাওয়ার কারণে দু’জনের মৃত্যু হয়েছে ও আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার, রথযাত্রার সময়ে বৃষ্টি হয় পুরীতেও। এই বৃষ্টি উপেক্ষা করেই জগন্নাথ মন্দিরের সামনে হাজির হন প্রচুর ভক্ত। প্রবল বৃষ্টির মধ্যে ধাক্কাধাক্কির জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। সূত্রের খবর, সেখানে অসুস্থ হয়েছেন অন্তত ২০০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়।