নমো–শাহ–নীতিন–সন্তোষের মধ্যরাতের বৈঠকে কী অঙ্ক
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার, ২০ জুলাই। তার আগে বুধবার মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিল্লিতে লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে চার জনের দীর্ঘ বৈঠকের পরে নমো ও শাহের মধ্যে আলাদা করে আধ ঘণ্টারও বেশি কথা হয় বলেও বিজেপি সূত্রে দাবি৷ দল বা সরকারের তরফে এই বৈঠকের বিস্তারিত না–জানানো হলেও সংসদের আসন্ন অধিবেশনের আগে সম্ভাব্য রণকৌশল সাজাতেই মধ্যরাতের এই মিটিং বলে জল্পনা রাজনৈতিক মহলে।