কলকাতায় TCS-এর Gemini Experience Centre, AI উদ্ভাবনে বড় মাইলফলক
Google Cloud-এর সহযোগিতায় কলকাতায় Gemini Experience Centre চালু করল TCS। AI-নির্ভর উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরে নতুন গতি আসার আশা।
কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রযুক্তি উন্নয়নে আরও এক ধাপ এগোল কলকাতা। তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) শহরে চালু করল Consumer Business Group (CBG) Gemini Experience Centre (GEC)। গুগল ক্লাউডের Gemini AI মডেল ব্যবহার করে তৈরি এই কেন্দ্রের লক্ষ্য, বিভিন্ন ভোক্তামুখী শিল্পের জন্য AI-নির্ভর নতুন সমাধান তৈরি ও পরীক্ষা করা।
এটি দেশে TCS-এর তৃতীয় Gemini Experience Centre। এর আগে চেন্নাইয়ে Retail Innovation Lab এবং বেঙ্গালুরুতে BFSI Innovation Lab চালু করেছে সংস্থাটি।
২০২৬-এর মধ্যে বিশ্বজুড়ে ১০টি কেন্দ্র
TCS জানিয়েছে, ২০২৬ সালের শেষের মধ্যে বিশ্বজুড়ে মোট ১০টি Gemini Experience Centre গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি কেন্দ্র ভারতে হবে।
সংস্থার মতে, এই উদ্যোগ AI-ভিত্তিক ডিজিটাল রূপান্তরকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাহায্য করবে।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Google Cloud-এর সঙ্গে যৌথ উদ্যোগ
Google Cloud India-র পার্টনারশিপ ডিরেক্টর শিভির চোরদিয়া বলেন, TCS-এর সঙ্গে যৌথভাবে তৈরি Gemini-ভিত্তিক শিল্প সমাধান ইতিমধ্যেই বিভিন্ন সংস্থাকে দ্রুত ব্যবসায়িক সুবিধা পেতে সাহায্য করছে।
তাঁর কথায়, “কলকাতার Gemini Experience Centre চালু হওয়ার ফলে Consumer Business সংস্থাগুলি Agentic AI ব্যবহার করে নতুন প্রযুক্তি তৈরি, পরীক্ষা এবং বড় পরিসরে প্রয়োগ করার সুযোগ পাবে।”
কী বলছে TCS?
TCS-এর Consumer Business Group-এর CTO মুরলি রামানাথন জানান, Google Cloud-এর সঙ্গে তাদের দীর্ঘদিনের সহযোগিতার লক্ষ্য সবসময়ই AI এবং অত্যাধুনিক প্রযুক্তিকে বাস্তব ব্যবসায়িক সাফল্যে রূপ দেওয়া। তিনি বলেন, “কলকাতার এই নতুন Gemini Experience Centre বিভিন্ন সংস্থাকে AI-নির্ভর নতুন পরিষেবা তৈরি, পরীক্ষা এবং বড় পরিসরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম দেবে।”
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
AI-কে শিল্পে ব্যবহারের নতুন দিশা
TCS-এর দাবি, এই কেন্দ্রের মাধ্যমে সংস্থাগুলি শুধুমাত্র পরীক্ষামূলক AI প্রকল্পেই সীমাবদ্ধ থাকবে না। বরং Pilot Project থেকে Enterprise Scale AI Adoption-এর দিকে এগিয়ে যেতে পারবে।
কলকাতায় এই কেন্দ্র চালু হওয়ায় পূর্ব ভারতের প্রযুক্তি পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলেই মনে করছে শিল্প মহল। AI, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে এই উদ্যোগ ভবিষ্যতে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়নের পথও খুলে দিতে পারে।