Breaking News Live: রহস্যজনক ভাবে হাওড়া থেকে নিখোঁজ রাইফেল শ্যুটার কিশোরী
রহস্যজনক ভাবে হাওড়া থেকে নিখোঁজ রাইফেল শ্যুটার কিশোরী
রহস্যজনক ভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। বয়স ১৫ বছর। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। বৃহস্পতিবার সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল সে। তার পরে আর বাড়ি ফেরেনি।
FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ লিস্টে ঠাঁই পাওয়ার পরেই গ্রেপ্তার গ্যাংস্টার নীতীশ কৌশল
পাঞ্জাবের ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার নীতীশ কৌশলকে আমেরিকার ভারমন্ট থেকে গ্রেপ্তার করেছে FBI। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক অপরাধচক্রের ১৫ জন সদস্যকে ‘অপারেশন হার্ড বল’ অভিযানে আমেরিকা থেকে গ্রেপ্তার করার কয়েক সপ্তাহের মধ্যেই নীতীশ কৌশলকেও FBI-এর জালে। চলতি সপ্তাহেই তাঁকে মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করেছিল FBI।
United States' Federal Bureau of Investigation (FBI) captures Nitish Kaushal for the federal chanrge of Racketeer Influenced and Corrupt Organizations (RICO) Conspiracy.
(Source: Federal Bureau of Investigation) pic.twitter.com/tdWhYb9U5e
— ANI (@ANI) July 17, 2026
আজ ফের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ
শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭, ১৮ ও ১৯ জুলাই, এই তিনদিন বাংলায় থাকবেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।