বাদ গেল ২৩ সেন্টিমিটারের লেজ, সুস্থ কিশোর, এসএসকেএমে নজির
অস্ত্রোপচারটি করেছেন এসএসকেএমের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সব্যসাচী বক্সী। তাঁর কথায়, ‘চিকিৎসা বিজ্ঞানের প্রকাশিত তথ্য অনুযায়ী, যা জার্নাল পাবলিকেশন হয়েছে, তাতে সারা বিশ্বে এ পর্যন্ত মোটামুটি দু’শো লেজ বাদ দেওয়ার কেস নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই লেজের মতো, যাকে বলে— সিউডো টেল। টেরাটোমা টিউমার ফুলে অথবা মেরুদণ্ডের গঠনগত ত্রুটি থেকে এই লেজ গজায়। কিন্তু ট্রু হিউম্যান টেল-এর কেস রিপোর্ট হয়েছে মাত্র ৪০টি। আমাদের সার্জারি কেসটি তার মধ্যে দীর্ঘতম।’ তাঁর এই চিকিৎসক দলে ছিলেন সন্দীপকুমার ঘোষ, সায়ক পালিত এবং পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক রুচিরেন্দু সরকার। পরের দিনই কিশোরকে ছুটি দেওয়া হয়।