‘জনতার দরবারে’ সিউড়ির বৃদ্ধ অর্ধেন্দু সিনহা - 24 Ghanta Bangla News
Home

‘জনতার দরবারে’ সিউড়ির বৃদ্ধ অর্ধেন্দু সিনহা

Spread the love

মেয়েকে খুঁজে দেওয়ার অনুরোধ জানাতে এ বার জনতার দরবারেও পৌঁছে গেলেন অর্ধেন্দু সিনহা। গলায় মেয়ে অমৃতা সিনহার নাম-ছবি দেওয়া সেই প্ল্যাকার্ড ঝুলিয়ে বৃদ্ধ যান সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দরবারে।

অর্ধেন্দুর সঙ্গে কথা বলার পরে জগন্নাথ বলেন, ‘আমাদের সম্যক ধারণা রয়েছে গোটা বিষয়টি সম্পর্কে। এই নিয়ে তৃতীয় বার উনি আমার সঙ্গে দেখা করলেন। আমিও জেলা পুলিশ সুপার এবং সিআইডি-র মিসিং স্কোয়াডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সিআইডি খুঁজছে। কিন্তু সমস্যা একটাই, কোনও মিসিং লিঙ্ক নেই। যেমন কোনও মোবাইল ফোন, এটিএম কার্ড বা পরিচয়পত্র ওঁর (অমৃতার) সঙ্গে ছিল না বলে দাবি করেছেন ওঁর বাবা।’ তাঁর সংযোজন, ‘আমি আশাবাদী, সময় একটু বেশি লাগলেও ওঁর (অর্ধেন্দু) মেয়ে কোথায় রয়েছেন, কী ভাবে রয়েছেন, তার খোঁজ পাওয়া যাবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *