আলিপুরদুয়ার থেকে কলকাতা স্লিপার এসি বাস
আলিপুরদুয়ার-কলকাতা জুড়ছে বেসরকারি বাস পরিবহণে। ইসলামপুরের একটি বেসরকারি পরিবহণ সংস্থার উদ্যোগে চালু হবে এসি বাস পরিষেবা। রথযাত্রার দিন উদ্বোধন হবে বাস সার্ভিসের। এই বাসে শোওয়ার ব্যবস্থার পাশাপাশি বায়ো টয়লেটেরও সুবিধে থাকছে। বাসটি আলিপুরদুয়ার শহর থেকে ছেড়ে হাসিমারা, মাদারিহাট হয়ে লাটাগুড়ি দিয়ে কলকাতার পথ ধরবে। ফলে এখন কলকাতা থেকে বাসে চেপেই পর্যটকরা গোরুমারা, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্প-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছতে পারবেন।