‘আমরা ট্রাম্পকে খুন করব’, তেহরান স্কোয়্যারে আমেরিকা প্রেসিডেন্টের কফিনবন্দি ছবি ঘিরে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

‘আমরা ট্রাম্পকে খুন করব’, তেহরান স্কোয়্যারে আমেরিকা প্রেসিডেন্টের কফিনবন্দি ছবি ঘিরে বিতর্ক

Spread the love

কফিনবন্দি ডোনাল্ড ট্রাম্প। তবে পুরোপুরি নয়। উপরের আচ্ছাদনটি সরানো রয়েছে। ফলে ট্রাম্পের মুখের একটি অংশ দেখা যাচ্ছে। তাঁর চোখ বন্ধ। দু’হাত বুকের উপরে রাখা। ঠিক যে ভাবে মরদেহ শায়িত থাকে, সে রকম ভাবেই কফিনে রাখা আমেরিকার প্রেসিডেন্টের দেহ। আর সেই কফিনেরই গায়ে লেখা, ‘আমরা ট্রাম্পকে খুন করব।’ তার নীচে, ‘মিনাবের নিহত শিশুদের স্মরণে।’

তেহরান স্কোয়্যারে টাঙানো একটি বিশাল বিলবোর্ডে এই ছবি ঘিরেই জোর বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরেই ট্রাম্প দাবি করছেন, ইরান তাঁকে হত্যার ছক কষছে। ইজ়রায়েলও ওয়াশিংটনকে জানিয়েছিল, তেহরান ট্রাম্পকে খুন করতে চায়। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরান যদি সে রকম কোনও পদক্ষেপ করে, তা হলে তাদের জন্য এক হাজার মিসাইল প্রস্তুত রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *