Raid in Madrasah: সেন্ট্রাল ফোর্স ঘিরল এলাকা, বাংলার জায়গায়-জায়গায় মাদ্রাসায় চলছে তল্লাশি | ED And ATS Raid in Madrasha north 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Raid in Madrasah: সেন্ট্রাল ফোর্স ঘিরল এলাকা, বাংলার জায়গায়-জায়গায় মাদ্রাসায় চলছে তল্লাশি | ED And ATS Raid in Madrasha north 24 pargana

Spread the love

মাদ্রাসায় চলছে তল্লাশিImage Credit: Tv9 Bangla

কলকাতা: মাদ্রাসার নামে কোটি-কোটি টাকা লেনদেনের অভিযোগ। সেই তদন্তে বাংলায় এল উত্তরপ্রদেশ ATS। তৃণমূল নেতা আবদুল্লাহ গাজির বাড়িতে হানা দিল গোয়েন্দা দল। মূলত, বিদেশ থেকে এই কোটি কোটি টাকা বেআইনি উপায়ে লেনদেন করতেন বলে অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরের ‘রামেশ্বরপুর দারুল উলুম’ মাদ্রাসার ঘটনা। এ দিন সকাল সকাল এলাকায় উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এসে হাজির হয়। তারপর ওই মাদ্রাসায় তল্লাশি চালাতে শুরু করেন গোয়েন্দারা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা পুরো ঘিরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, উন্নয়নের জন্য তিনি বিদেশ থেকে কোটি-কোটি টাকা নিয়ে আসতেন বিদেশে। এর আগে এই আবদুল্লাহ গাজি গ্রেফতার হয়েছিলেন। পরে ছাড়া পান। এ দিকে, তদন্তকারী দল ঘটনাস্থলে আসতেই পলাতক আবদুল্লাহ গাজি ও তাঁর পুত্র। আবদুল্লাহর ভাই বলেন, “আমার ভাই। ও মাদ্রাসায় কাজ করত। ওকে তুলে দু থেকে তিন বছর ধরে জেল খাটাল। এরপর আবদুল্লাহকে তুলে নিয়ে গেল। সেও জেল খাটল। এখন আবার দেখি তল্লাশি করেছে।”

তবে শুধু উত্তর-প্রদেশের ATS নয়, একই সঙ্গে তল্লাশি চলে হাড়োয়াতেও। বেআইনি আর্থিক লেনদেনে তদন্তে একযোগে তিন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে, আবদুস সামাদ নামে এক ব্যবসায়ীর বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার তল্লাশি চালানো হয়েছে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে চলানো হচ্ছে তল্লাশি। অভিযোগ, এই ব্যবসায়ীর ট্রাস্টে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসত। এরপরই এই লেনদেন সংক্রান্ত বিষয়ে ED আধিকারিকরা তিন জায়গায় ভাগ হয়ে তল্লাশি চালান। পুরো এলাকা ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *