Delhi High Court on Sonam Wangchuk: 'সোনমের প্রাণ বাঁচাতে যা প্রয়োজন, তাই করুন', কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের, কী উত্তর দিলেন সলিসিটর জেনারেল? | "Do Whatever It Takes To Save Sonam Wangchuk's Life", Delhi High Court Told Centre, What Solicitor General Replied - 24 Ghanta Bangla News
Home

Delhi High Court on Sonam Wangchuk: ‘সোনমের প্রাণ বাঁচাতে যা প্রয়োজন, তাই করুন’, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের, কী উত্তর দিলেন সলিসিটর জেনারেল? | “Do Whatever It Takes To Save Sonam Wangchuk’s Life”, Delhi High Court Told Centre, What Solicitor General Replied

Spread the love

নয়া দিল্লি: সোনম ওয়াংচুক-কে নিয়ে চরম উদ্বেগ। নিট প্রশ্নপত্র (NEET Question Paper Leak) ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে অনশনে (Hunger Strike) বসেছেন বিজ্ঞানী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বিগত ১৯ দিন ধরে তিনি অনশন করছেন। এই ক’দিনে তাঁর সাড়ে আট কেজি ওজন কমেছে। সোনমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্টে  (Delhi High Court) আবেদন করা হয় যে তাঁকে যেন জোর করে খাওয়ানো নয়। নাহলে তাঁর প্রাণ সংশয় হবে। আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টও কেন্দ্রকে সোনমের প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে নির্দেশ দিল।

আজ, দিল্লি হাইকোর্টে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য অবনতি নিয়ে জরুরি মেডিক্যাল কেয়ারের আবেদন জানানো হয়। আর্জিতে বলা হয়েছিল যে যদি সোনম অনশন না ভাঙেন, তবে ৪৮ ঘণ্টাও তিনি বাঁচবেন না। জোর করে তাঁকে লিকুইড ডায়েটের মাধ্যমে ভিটামিন, মিনারেল দেওয়া হোক।

বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়, বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দেয় যে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে যেন নিয়মিত ক্লিনিকাল মনিটরিং করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। আদালত বলে, “প্রতিটি নাগরিকের প্রাণ গুরুত্বপূর্ণ।”

হাইকোর্টের বেঞ্চ বলে, “আমরা চাই সরকারি চিকিৎসক দ্বারা এই ব্যক্তির (সোনম) নিয়মিত মেডিক্যাল চেক-আপ হোক। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী যদি কোনও ওষুধের প্রয়োজন হয়, তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হোক। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে যা কিছু মেডিক্যাল পরিষেবার প্রয়োজন, তা করা হোক।”

কেন্দ্রীয় সরকারও দিল্লি হাইকোর্টকে জবাবে জানায় যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান যে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের উপরে ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে। সরকারি চিকিৎসক ও মেডিক্যাল এক্সপার্টরা তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন। যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই পদক্ষেপ করা হবে।

তাঁর বক্তব্য শুনে আদালত বলে, “সলিসিটর জেনারেলের মাধ্যমে কেন্দ্রের অবস্থানকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতি যেন নিয়মিত মনিটর করা হয়।”

ডঃ সতীশ লাম্বা, যিনি সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের উপরে নজরদারি করছেন, তিনি জানিয়েছেন যে তাঁর ওজন কমে ৫৬.৬৫ কেজিতে কমে গিয়েছে। ২৪ ঘণ্টাতেই তাঁর ওজন ৫০০ গ্রাম কমেছে। অনশন শুরু করার পর তাঁর ওজন ৮-৯ কেজি ওজন কমেছে। তাঁর রক্তচাপ এখন ১০৫/৬১। ব্লাডসুগার লেভেল ৮০ এমজি-তে নেমে গিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশে নেমে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *